রাইড শেয়ারিং বন্ধ, চলছে ডেলিভারি

২৭ মার্চ, ২০২০ ০০:৫৭  
যাত্রী এবং চালকদের সুরক্ষা বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে বন্ধ করে দেয়া হয়েছে অনলাইন রাইড শেয়ার। তবে সীমিত পরিসরে চালু থাকছে তাদের ডেলিভারি সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে রাইড শেয়ার সেবা ব্যবহারকারী এবং চালকদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। বার্তায় বলা হচ্ছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে। যাত্রী এবং চালকদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানানো হয়েছে, এই ১০ দিন রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওয়াক ইন সেন্টারও বন্ধ থাকবে। এদিকে পাঠাও এর রাইড শেয়ার বন্ধ থাকলেও পাঠাও তাদের ডেলিভারি সেবা চালু রাখছে বলে জানাগেছে। সূত্রমতে, ওষুধ ও চালডালসহ জরুরী সেবা পণ্য বহনে তারা এই সেবা চালু রাখছে। ঢাকা বিভাগীয় কশিনারের অনুমতিক্রমেই এই সেবা দেয়ার সুযোগ পাচ্ছে রাইড শেয়ার প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে রাইড শেয়ারি সেবা দিচ্ছে পাঠাও, সহজ, উবার, সহজ, ইজিয়ার ও ভাই, পিকমিসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান। এদের কোন কোনটি আবার পণ্য ডেলিভারির কাজও করে।